নতুন আলোর ছোঁয়া লাগে প্রাণে
ভোরের পাখির গানে গানে ।।
মলয়া ডাকিয়া কহে সূর্যমুখী
রজনী পোহায়ে গেছে মেল আঁখি
সূর্য তোমার লাগি দ্যাখো না চেয়ে
নতুন স্বপন বয়ে আনে ।।
অজানার সায়রে ঐ বলাকা
আকাশের নীলে বুঝি মেলে পাখা
অচেনার পথ বেয়ে যাবে সে উড়ে
কিছুর বাঁধন নাহি মানে ।।
Discussion
Public comments for Notun Alor Chowa Lage Prane are available on the discussion page.
View discussion