ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
ভাঙা আমার তরী।
আমি আপনারে লয়ে রে ভাই এপার ওপার করি॥
আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরি তল।
আমি ভাস্তে আসি, আসিনি কো কামাতে ভাই কড়ি॥
আমি এই জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে প’ড়ে রে ভাই আয়নার মানুষ নাই।
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি॥
আমি তারির আশায় তরী লয়ে ঘাটে ব’সে থাকি,
আমার তারির নাম ভাই জপমালা তারেই কেঁদে ডাকি।
আমার নয়ন-তারা লইয়া গেছে রে
নয়ন নদীর জলে ভরি॥
ঐ নদীর জলও শুকায় রে ভাই সে জল আসে ফিরে,
আর মানুষ গেলে ফিরেনা কি দিলে মাথার কিরে।
আমি ভালোবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরী॥
Discussion
Public comments for O Bhai Amar E Nao Jatri Na Loy are available on the discussion page.
View discussion