ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব প্রিয় সখী
সদা উপায়ে আন ত্বরা কইরো না গো প্ৰবঞ্চন।।
তারা আমার আজ্ঞাধীন আজ্ঞাতে আছে প্ৰবীণ
তব আমার এত কষ্ট তোমরা করে নিবারণ।।
বিধির ভঙ্গী কইতে জান দেহখনে যায় গো প্ৰাণ
মনপ্ৰাণ নিল বন্ধে কেমনে করি সম্বরণ।।
দীনহীন রামণে কয় শুন গো রাই দয়াময়
আইসবা তোমার রসময় না হইও জ্বালাতন।
Discussion
Public comments for O Boli Nibedon Krishna Ani Dekhabo Priyo Sokhi are available on the discussion page.
View discussion