ও যে মানে না মানা।
আঁখি ফিরাইলে বলে ‘না, না, না’।।
যত বলি ‘নাই রাতি-
মলিন হয়েছে বাতি’
মুখপানে চেয়ে বলে, ‘না, না, না’।।
বিধুর বিকল হয়ে খেপা পবনে।
ফাগুন করিছে হা-হা ফুলের বনে।
আমি যত বলি ‘তবে
এবার যে যেতে হবে’
দুয়ারে দাঁড়ায়ে বলে, ‘না, না, না’।।
Read O Je Mane Na Mana in Bengali and Banglish transliteration, from Gitabitana.
Updated
1909
ও যে মানে না মানা।
আঁখি ফিরাইলে বলে ‘না, না, না’।।
যত বলি ‘নাই রাতি-
মলিন হয়েছে বাতি’
মুখপানে চেয়ে বলে, ‘না, না, না’।।
বিধুর বিকল হয়ে খেপা পবনে।
ফাগুন করিছে হা-হা ফুলের বনে।
আমি যত বলি ‘তবে
এবার যে যেতে হবে’
দুয়ারে দাঁড়ায়ে বলে, ‘না, না, না’।।
More songs you may enjoy.
হে সখা বারতা পেয়েছি মনে মনে
Rabindranath Tagore
"হে সখা বারতা পেয়েছি মনে মনে তব নিশ্বাসপরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে॥"
হাসি কেন নাই ও নয়নে
Rabindranath Tagore
"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"
হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা
Rabindranath Tagore
"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"
আঁধার সকলই দেখি
Rabindranath Tagore
"আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে। ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে।।"
আমি নিশি নিশি কত রচিব শয়ন
Rabindranath Tagore
"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"
বাজিল কাহার বীণা মধুর স্বরে
Rabindranath Tagore
"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"
Discussion
Public comments for O Je Mane Na Mana are available on the discussion page.
View discussion