Back to Library
Invigorating

এস এস বসন্ত ধরাতলে Eso Eso Bashonto Dharatale

Rabindranath Tagore

Eso Eso Bashonto Dharatale lyrics by Rabindranath Tagore (1926). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

এস’ এস’ বসন্ত, ধরাতলে—
আন’ মুহু মুহু নব তান, আন’ নব প্রাণ, নব গান।
আন’ গন্ধমদভরে অলস সমীরণ।
আন’ বিশ্বের অন্তরে অন্তরে নিবিড় চেতনা।
আন’ নব উল্লাসহিল্লোল,
আন’ আন’ আনন্দছন্দের হিন্দোলা ধরাতলে।
ভাঙ’ ভাঙ’ বন্ধনশৃঙ্খল।
আন’ আন’ উদ্দীপ্ত প্রাণের বেদনা ধরাতলে।

এস’ থরথর-কম্পিত মর্মরমুখরিত নবপল্লবপুলকিত
ফুল- আকুল মালতীবল্লিবিতানে— সুখছায়ে মধুবায়ে।
এস’ বিকশিত উন্মুখ, এস’ চিরউৎসুক নন্দনপথচিরযাত্রী।
এস’ স্পন্দিত নন্দিত চিত্তনিলয়ে গানে গানে, প্রাণে প্রাণে।

এস’ অরুণচরণ কমলবরন তরুণ উষার কোলে।
এস’ জ্যোৎস্নাবিবশ নিশীথে, কলকল্লোল তটিনী-তীরে,
সুখ- সুপ্ত সরসী-নীরে। এস’ এস’।
এস’ তড়িৎ-শিখা-সম ঝঞ্ঝাচরণে সিন্ধুতরঙ্গদোলে।

এস’ জাগরমুখর প্রভাতে।
এস’ নগরে প্রান্তরে বনে।
এস’ কর্মে বচনে মনে। এস’ এস’।

এস’ মঞ্জীরগুঞ্জর চরণে।
এস’ গীতমুখর কলকণ্ঠে।
এস’ মঞ্জুল মল্লিকামাল্যে।
এস’ কোমল কিশলয়বসনে।

এস’ সুন্দর, যৌবনবেগে।
এস’ দৃপ্ত বীর, নব তেজে।
ওহে দুর্মদ, করো জয়যাত্রা,
চল’ জরাপরাভব-সমরে
পবনে কেশররেণু ছড়ায়ে,
চঞ্চল কুন্তল উড়ায়ে॥

Read in Banglish
Eso eso bashonto, dharatale-- Ano muhu muhu nabo tan, ano nabo pran, nabo gan. Ano gandhamadabhare alas samiran. Ano bishwer antare antare nibir chetona. Ano nabo ullash-hillol, Ano ano anandachhandera hindola dharatale. Bhang' bhang' bandhanshringkhal. Ano ano uddipto praner bedona dharatale. Eso tharathar-kampito marmaramukharito nabapallabapulakito Phul- akul malatiballibitane-- sukh-chhaye madhubaye. Eso bikashito unmukh, eso chira-utsuk nandanapathachirajatri. Eso spandito nandito chittaniloye gane gane, prane prane. Eso arunacharan kamalabaran tarun ushar kole. Eso jyotsnabibash nishithe, kalakallol tatini-tire, sukh- supto sarasi-nire. Eso eso. Eso tarit-shikha-sam jhanjhacharaner sindhutarangadole. Eso jagaramukhar prabhate. Eso nagare prantare bone. Eso karme bachane mone. Eso eso. Eso manjira-gunjara charane. Eso gitamukhar kalakanthe. Eso manjula mallikamallye. Eso komal kishalayabasane. Eso sundar, yaubanabege. Eso dripto bir, nabo teje. Ohe durmada, karo jayajatra, chalo jaraparabhaba-samare pabane keshararenu charaye, chanchal kuntal uraye.

Related songs

More songs you may enjoy.

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Joyful

Aji Basanta Jagrata Dware

আজি বসন্ত জাগ্রত দ্বারে

Rabindranath Tagore

"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"

Nature-inspired

Ananter Bani Tumi

অনন্তের বাণী তুমি

Rabindranath Tagore

"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"

Ethereal

Se Kon Boner Horin

সে কোন্‌ বনের হরিণ

Rabindranath Tagore

"সে কোন্‌ বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধল অকারণে॥ গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ"

Joyful

Ke Rong Lagale Bone Bone

কে রঙ লাগালে বনে বনে

Rabindranath Tagore

"কে রঙ লাগালে বনে বনে। ঢেউ জাগালে সমীরণে॥ আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা–"

Discussion

Public comments for Eso Eso Bashonto Dharatale are available on the discussion page.

View discussion