Back to Library
Romantic

আজি শ্রাবণঘনগহন মোহে Aji Srabon Ghono Gahon Mohe

Rabindranath Tagore

Read Aji Srabon Ghono Gahon Mohe in Bengali and Banglish transliteration, from Gitabitana.

Updated

Lyrics

আজি শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে ।।

প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে ।।

কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে-
একেলা কোন্ পথিক তুমি পথিকহীন পথের ‘পরে ।

হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম-
সমুখ দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে ।।

Read in Banglish
Aji srabon-ghono-gahon mohe gopon tobo choron phele Nishar moto, nirob ohe, sobar dithi eraye ele .. Probhat aji mudeche ankhi, batash britha jeteche daki, Nilaj nil akash dhaki nibir megh ke dilo mele .. Kujonhin kanonbhumi, duar deoa sokol ghore- Ekela kon pothik tumi pothikhin pother 'pore . He eka sokha, he priyotomo, royeche khola e ghor momo- Somukh diye swoponsomo jeyo na more helay thele ..

Related songs

More songs you may enjoy.

Romantic

Bondhu Roho Roho Sathe

বন্ধু রহো রহো সাথে

Rabindranath Tagore

"বন্ধু, রহো রহো সাথে আজি এ সঘন শ্রাবণপ্রাতে। ছিলে কি মোর স্বপনে সাথিহারা রাতে॥"

Romantic

He Nirupama

হে নিরুপমা

Rabindranath Tagore

"হে নিরুপমা, গানে যদি লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা ॥ ঝরোঝরো ধারা আজি উতরোল, নদীকূলে-কূলে উঠে কল্লোল,"

Nostalgic

Aji Hridoy Amar

আজি হৃদয় আমার

Rabindranath Tagore

"আজি হৃদয় আমার যায় যে ভেসে যার পায় নি দেখা তার উদ্দেশে ।। বাঁধন ভোলে, হাওয়ায় ডোলে, যায় সে বাদল-মেঘের কোলে রে কোন্-সে অসম্ভবের দেশে ।।"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Discussion

Public comments for Aji Srabon Ghono Gahon Mohe are available on the discussion page.

View discussion