Back to Library
Devotional

ওমা ত্রিনয়নী! সেই চোখ দে O Ma Trinoyoni! Sei Chokh De

Kazi Nazrul Islam

O Ma Trinoyoni! Sei Chokh De lyrics by Kazi Nazrul Islam (1938). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

ওমা ত্রিনয়নী! সেই চোখ দে
যে চোখ তোরে দেখতে পায়।
সে নয়ন-তারায় কাজ কী তারাযে
তারা লুকায় মা তারায়॥

চাইনে সে চোখ যে চোখ দেখে মায়া,
অনিত্য এই সংসারেরই ছায়া,
যে দৃষ্টি দেখে নিত্য তোরে
সেই দৃষ্টি দে আমায়॥

ওমা নিভিয়ে দে এ নয়ন-প্রদীপ
দেখায় যাহা দুঃখ-শোক,
এই আলেয়া পথ ভুলিয়ে
যায় মা নিয়ে নরলোক।

তোর সৃষ্টি চির-আনন্দময় না কি!
দেখব সে লোক, দে মোরে সেই আঁখি;
দেখে মা রোগ-মৃত্যু-জরা যা
তোর সন্তান সেই দৃষ্টি চায়॥

Read in Banglish
Oma trinoyoni! sei chokh de je chokh tore dekhte pay. se noyon-taray kaj ki taraje tara lukay ma taray. chaine se chokh je chokh dekhe maya, onitto ei songsareri chaya, je drishti dekhe nitto tore sei drishti de amay. oma nivie de e noyon-prodip dekhay jaha dukkho-shok, ei aleya poth bhulie jay ma nie norolok. tor srishti chiro-anondomoy na ki! dekhbo se lok, de more sei ankhi; dekhe ma rog-mrittu-jora ja tor sontan sei drishti chay.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ma Ami Tor Ondho Chele

মা আমি তোর অন্ধ ছেলে

Kazi Nazrul Islam

"মা! আমি তোর অন্ধ ছেলে হাত ধরে মোর নিয়ে যা মা! পথ নাহি পাই, যে দিকে চাই দেখি আঁধার ঘোর ত্রিযামা॥"

Devotional

Sandhya-Andhare Photao, Debota

সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা

Kazi Nazrul Islam

"সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা, শুভ্র রজনিগন্ধা! নিরাশা-শুষ্ক পরানে বহাও প্রেমের অলকানন্দা॥"

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shubhro Somujjwol He Chiro-Nirmol

শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

Kazi Nazrul Islam

"শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি। অশান্ত এ চিত করো হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Laglo Agun

শ্যামা নামের লাগল আগুন

Kazi Nazrul Islam

"শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে। যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥"

Discussion

Public comments for O Ma Trinoyoni! Sei Chokh De are available on the discussion page.

View discussion