Back to Library
Devotional

মা গো তোরই পায়ের নূপুর বাজে Ma Go Toroi Payer Nupur Baje

Kazi Nazrul Islam

Ma Go Toroi Payer Nupur Baje lyrics by Kazi Nazrul Islam (1966). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মা গো তোরই পায়ের নূপুর বাজে
এই বিশ্বের সকল ধ্বনির মাঝে॥

জীবের ভাষায় পাখির মধুর গানে
সাগর-রোলে নদীর কলতানে
সমীরণের মরমরে শুনি সকল সাঁঝে।
মা গো তোরই পায়ের নূপুর বাজে॥

আমার প্রতি নিশ্বাসে মা রক্তধারার মাঝে
প্রাণের অনুরণনে তোর চরণধ্বনি বাজে।
গভীর প্রণব ওংকারে তোর কালী
(মা গো মহাকালী)
তাথই নাচের শুনি করতালি
সেই নৃত্যলীলার স্তবগাথা গান
চরণতলে নটরাজে॥

Read in Banglish
Ma go toroi payer nupur baje Ei bishwer sokol dhonir majhe. Jiber bhashay pakhir modhur gane Sagor-role nodir kolotane Somironer mormore shuni sokol shajhe. Ma go toroi payer nupur baje. Amar proti nishwashe ma roktodharar majhe Praner onuronone tor chorondhoni baje. Gobhir pronob ongkare tor Kali (Ma go Mohakali) Tathoi nacher shuni korotali Shei nrittyolilar stobgatha gan Chorontole Notoraje.

Related songs

More songs you may enjoy.

Devotional

Mor Aghat Joto Hanbi Shyama

মোর আঘাত যত হানবি শ্যামা

Kazi Nazrul Islam

"মোর আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে। মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥"

Devotional

Kendo Na Kendo Na Make Ke Boleche Kalo

কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো

Kazi Nazrul Islam

"কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো। (মা) ঈষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো॥ কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ যে বলেছে কালী তোরে, অন্ধ সে অন্ধ।"

Devotional

Mayer Cheyeo Shantimoyi

মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে

Kazi Nazrul Islam

"মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে। চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Kazi Nazrul Islam

"ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে"

Discussion

Public comments for Ma Go Toroi Payer Nupur Baje are available on the discussion page.

View discussion