Back to Library
Devotional

আমার মা আছে রে সকল নামে Amar Ma Achhe Re Sokol Name

Kazi Nazrul Islam

Read Amar Ma Achhe Re Sokol Name in Bengali and Banglish transliteration, from Ranga Jaba.

Updated

Lyrics

আমার মা আছে রে সকল নামে,
মা যে আমার সর্বনাম।
যেনামে ডাক শ্যামা মাকে
পুরবে তাতেই মনস্কাম॥

ভালোবেসে আমার শ্যামা মাকে
যার যাহা সাধ সেই নামে সে ডাকে,
সেই নামে মা দেয় রে ধরা
কেউ শ্যামা কয়, কেহ শ্যাম।

এক সাগরে মিশে গিয়ে
সকল নামের নদী সেই হরিহর কৃষ্ণ ও রাম,
দেখিস তাঁকে যদি,
নিরাকার সাকারা সে কভু,
সকল জাতির উপাস্য সে প্রভু,
নয় সে নারী নয় সে পুরুষ,
সর্বলোকে তাঁহার ধাম॥

Read in Banglish
Amar ma achhe re sokol name, Ma je amar sorbonam. Jename dak Shyama make Purbe tatei monoskam. Bhalobese amar Shyama make Jar jaha sadh sei name se dake, Sei name ma dey re dhora Keu Shyama koy, keho Shyam. Ek sagore mise giye Sokol namer nodi sei horihor krishno o ram, Dekhis take jodi, Nirakar sakara se kobhu, Sokol jatir upasyo se probhu, Noy se nari noy se purush, Sorboloke tahar dham.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Kazi Nazrul Islam

"ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে"

Devotional

Ma Meyete Khelbo Putul

মা মেয়েতে খেলব পুতুল

Kazi Nazrul Islam

"মা মেয়েতে খেলব পুতুল আয় মা আমার খেলা-ঘরে। (আমি) মা হয়ে মা শিখিয়ে দেব পুতুল খেলে কেমন করে॥"

Devotional

Mayer Ashim Rup-Sindhute Re

মায়ের অসীম রূপ-সিন্ধুতে রে

Kazi Nazrul Islam

"(মায়ের) অসীম রূপ-সিন্ধুতে রে বিন্দুসম বেড়ায় ঘুরে, কোটি চন্দ্র সূর্য তারা অনন্ত এই বিশ্ব জুড়ে॥"

Devotional

Bol Ma Shyama Bol

বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কী মায়া জানে

Kazi Nazrul Islam

"বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কী মায়া জানে, (আমি) যত দেখি তত কাঁদি ওই রূপ দেখি মা সকলখানে॥"

Discussion

Public comments for Amar Ma Achhe Re Sokol Name are available on the discussion page.

View discussion