ও মানুষ –
মনমানুষের সন্ধান করো রে
মানুষ যদি হইতে চাও
মানুষ ভজো গিয়া রে।।
কালিমা নামাজ রোযা
হজ্জ আর যাকাত রে
সকলি মানুষের জন্য
নাই, তাতে কোনো বিবাদ রে।।
আল্লাহ রাসুল মনমানুষের
থাকে রে সাঁকারে
যে খোঁজে সে ভঁজে
তারাই মানুষ সাঁকারে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
নাই কোনো সংশয় রে
মানুষে রয় আল্লাহ রাসুল
যদি মানুষে বুঝে রে।।
Discussion
Public comments for O Manush Mon Manusher Sondhan Koro Re are available on the discussion page.
View discussion