ও মনমাঝি রে
অকূল সাগরে তোমার নাও
অকূলেতে কূল মিলিবে
মুর্শিদ যদি পাও
ছয় রিপুকে বাধ্য করে
প্রেমের বৈঠা বাও
ভাঙা তরী বিপদ ভারি
সাবধানে চালাও
ভালো-মন্দ বলুক লোকে
করিও না রাও
করিম বলে প্রাণ সঁপে দাও
মুর্শিদের পাও
ও মনমাঝি রে
অকূল সাগরে তোমার নাও
অকূলেতে কূল মিলিবে
মুর্শিদ যদি পাও
ছয় রিপুকে বাধ্য করে
প্রেমের বৈঠা বাও
ভাঙা তরী বিপদ ভারি
সাবধানে চালাও
ভালো-মন্দ বলুক লোকে
করিও না রাও
করিম বলে প্রাণ সঁপে দাও
মুর্শিদের পাও
Discussion
Public comments for O Monmajhi Re Okul Sagore Tomar Nao are available on the discussion page.
View discussion