ও নীরব মাঠ, মাঠের ওপারে ঝাপসা তালের সারি
জোছনার কাছে তোমাদের রেখে গেলাম
বলতে গিয়েই দেখোনা কেমন যেন
কথার ভিতরে ব্যথার হোঁচট খেলাম ।।
আবার তো সেই ইটের উপরে ইট
সিমেন্টে জমা নির্মম কংক্রিট
মাঝে ক’টা দিন আদরে জড়ানো তোমাদের ছোঁয়া পেলাম ।।
জীবনটা এক অমোঘ মোহের টান
অদৃশ্য কী-যে স্বর্গের সন্ধান !
বুঝি না-তো কোন মরীচি মায়াতে তোমাদের ছেড়ে এলাম ।।
Discussion
Public comments for O Nirob Math are available on the discussion page.
View discussion