Back to Library
Devotional

ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে O Nithur Aro Ki Ban Tomar Tune Ache

Rabindranath Tagore

Read O Nithur Aro Ki Ban Tomar Tune Ache in Bengali and Banglish transliteration, from Gitanjali.

Updated

Lyrics

ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে?
তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে ॥

আমি পালিয়ে থাকি, মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো—
কোথাও কিছু আঘাত লাগে পাছে ॥

আমি মারকে তোমার ভয় করেছি ব’লে
তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে।

যে দিন সে ভয় ঘুচে যাবে সে দিন তোমার বাণ ফুরাবে গো—
মরণকে প্রাণ বরণ করে বাঁচে ॥

Read in Banglish
O nithur, aro ki baan tomar tune ache? Tumi morme amay marbe hiyar kache. Ami paliye thaki, mudi ankhi, anchol diye mukh je dhaki go-- Kothao kichu aghat lage pache. Ami marke tomar bhoy korechi bole Tai to emon hridoy uthe jwole. Je din se bhoy ghuche jabe se din tomar baan phurabe go-- Moronke pran boron kore bache.

Related songs

More songs you may enjoy.

Devotional

Hridoyshoshi Hridigogone

হৃদয়শশী হৃদিগগনে

Rabindranath Tagore

"হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে, নিখিল সুন্দর ভুবনে একি এ মহামধুরিমা॥"

Inspirational

Hobe Joy Hobe Joy Hobe Joy Re

হবে জয়, হবে জয়, হবে জয় রে

Rabindranath Tagore

"হবে জয়, হবে জয়, হবে জয় রে ওহে বীর, হে নির্ভয়। জয়ী প্রাণ, চিরপ্রাণ, জয়ী রে আনন্দগান, জয়ী প্রেম, জয়ী ক্ষেম, জয়ী জ্যোতির্ময় রে॥"

Devotional

Jatakhon Tumi Amay Bosiye Rakho

যতখন তুমি আমায় বসিয়ে রাখ

Rabindranath Tagore

"যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥"

Devotional

Ogo Amar Praner Thakur

ওগো আমার প্রাণের ঠাকুর

Rabindranath Tagore

"ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার প্রেম তোমারে এমন ক'রে করেছে নিষ্ঠুর। তুমি বসে থাকতে দেবে না যে,"

Devotional

Simar Majhe Ashim Tumi

সীমার মাঝে অসীম তুমি

Rabindranath Tagore

"সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥"

Devotional

Sundar Bote Tobo Angadkhani

সুন্দর বটে তব অঙ্গদখানি

Rabindranath Tagore

"সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত– স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত॥"

Discussion

Public comments for O Nithur Aro Ki Ban Tomar Tune Ache are available on the discussion page.

View discussion