ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন।
কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুদোলে
কোন্ মানুষ ত্রিপুন্ত্রীর জলে বিনয়ে করছে ভ্ৰমণ।
ছাইয়ার কাছে পা না দিলে মুখের কথায় কি চৈতন মিলে
গাছে গোড়ায় ঠিক না থাকিলে অকালে হয় তার মরণ।
ভাবিয়ে রাধারমণ বলে গোবর্ধনের অন্তরালে
আছে মানুষ নির্বিরলে ধোঁয়ানে পায় যোগিগণ।
Discussion
Public comments for O Pashan Mon Kon Sadhone Jabe Brindaban are available on the discussion page.
View discussion