ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
মুই অভাগী কলঙ্কের ভাগী কার লাগি হইলাম গো।
এক প্রেম করছে লোহায় কষ্ঠে আর প্রেম করছে চণ্ডীদাসে
আর প্রেম করছে বিশ্বমঙ্গল চিন্তামণির সাথে।
প্রেম করা যে সে নয় প্রেম করলে কানতে হয়
প্রেম করলে হাসে যে জন সফল সে সাধনাতে।
ভাইবে রাধারমণ বলে প্রেম করলাম হেলার ছলে
এখন বুঝি Shyamchande ঠেকাইল ফান্দেতে।।
Discussion
Public comments for O Pran Lolite Bondhu Aniya Dekhao Go are available on the discussion page.
View discussion