ও প্রেম মিটলো না প্রেম মিটলো না
শ্যাম কালারচান কাছেতে আসিলো না
আমি তারে ভালোবাসি
সে তো বুঝতে চাইলো না।।
আমি হইলাম দিন ভিখারী
দ্বারে দ্বারে ঘুরি ফিরি
বনপুড়া হরিণী হইলাম
তবু বন্ধুর সন্ধান পাইলাম না।।
লোকের নিন্দায় পড়েছি আমি
নিন্দাকে মুই বানাইয়াছি অলংকার দামি
প্রাণবন্ধু বলে ভূস্বামী
আমার খবর লইলো না।।
সুখের মুখে ছাই দিয়াছি
তারে শুধু ভালোবেসেছি
কয় ভাবিয়া নাঈম মিয়া
তারে বিনে বাঁচিমু না।।
Discussion
Public comments for O Prem Mitlo Na are available on the discussion page.
View discussion