Back to Library
Philosophical

অচেনাকে ভয় কী আমার ওরে Ochenake Bhoy Ki Amar Ore

Rabindranath Tagore

Ochenake Bhoy Ki Amar Ore lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

অচেনাকে ভয় কী আমার ওরে ?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে॥

জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে॥

ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে।

অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে–
অচেনা এই জীবন আমার,
বেড়াই তারি ঘোরে॥

Read in Banglish
Ochenake bhoy ki amar ore? Ochenakei chine chine uthbe jibon bhore. Jani jani amar chena kono kalei phurabe na, Chinhahara pothe amay tanbe ochin dore. Chilo amar ma ochena, nilo amay kole. Sokol premi ochena go, tai to hridoy dole. Ochena ei bhubon-majhe koto surei hridoy baje– Ochena ei jibon amar, Berai tari ghore.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Devotional

Aji Bijon Ghore Nishithrate

আজি বিজন ঘরে নিশীথরাতে

Rabindranath Tagore

"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"

Devotional

Aji Nirbhoynidrito

আজি নির্ভয়নিদ্রিত

Rabindranath Tagore

"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"

Devotional

Ami Jwalbo Na Mor Batayone Prodeep Ani

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি

Rabindranath Tagore

"আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি, আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥"

Devotional

Antaro Momo Bikoshito Koro

অন্তর মম বিকশিত করো

Rabindranath Tagore

"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"

Devotional

Amriter Sagare Ami Jabo

অমৃতের সাগরে আমি যাব

Rabindranath Tagore

"অমৃতের সাগরে আমি যাব যাব রে, তৃষ্ণা জ্বলিছে মোর প্রাণে ।।"

Discussion

Public comments for Ochenake Bhoy Ki Amar Ore are available on the discussion page.

View discussion