ঐ ঘরে কেউ থাকার জায়গা নাই
আছে ঠিকই দেখিতে পায় ঘরের মালিক বেটায় রে।।
ঐ ঘরেতে রুপ নিরুপন
রঙ বেরঙের জীবন যাপন
কেবা পর কেবা আপন
সবাই দেখা যায় রে।।
অন্তঃরুপে গুণমণি সে
দেখতে বড্ড বেজাজ আছে
যেবা তার রঙ দেখেছে
ঘরের খবর না ছাড়বে ভাই রে।।
ঐ ঘরের ঐ রঙের সাজে
বানাইলো মেস্তরি যে
নাঈম কয় তার সীমা নাই যে
সুনাম ঐ ছড়ায় রে।।
Discussion
Public comments for Oi Ghore Keu Thakar Jayga Nai are available on the discussion page.
View discussion