ঐ যমুনার ঘাটে কদম্ব কি বংশী বটে, সই
মুরলী মধুর নাটে প্ৰাণ চমকি উঠে
কুলবধূর কুলবাঁশি কলঙ্ক রটে
উগাড়ে অমিয়া রাশি পরতন্ত্র শ্যামের বাঁশি, সই
বাঁশির সুরে মন উদাসী প্ৰাণ নাই ঘটে
বাজায় বাঁশি কালশশী কিবা কিবা কিবা নিশি সই,
মনে লয় তার হইতেম দাসী, রাধারমণ রটে
Discussion
Public comments for Oi Jamunar Ghate Kadamba Ki Banshi Bote, Soi are available on the discussion page.
View discussion