ওই ঝিরি ঝিরি পিয়ালের কুঞ্জে Oi Jhiri Jhiri Piyaler Kunje

ওই ঝিরি ঝিরি পিয়ালের কুঞ্জে
ওই গুন্ গুণ মৌমাছি গুঞ্জে,
সেই সে বনছায় পাখি যে গান গায়
মন যে চায় সেথা হাসিতে ।।

আকাশের ওই দূরে নীল রং লেগেছে
অন্তরে আজি মোর এ কী সুর জেগেছে ।
জানিনা কে ডাকে অলখে সে থাকে
শুধু সে সাড়া দেয় বাঁশিতে ।।

তারই পথ চেয়ে দিন যেন চলে যায়,
এ কি ব্যথা পেয়ে হায়.
মালা হতে ফুলগুলি ঝরে যেতে চায় ।
মিছে কি আমি তবে দিন শুধু গুনেছি
মনে মনে স্বপ্নের মায়াজাল বুনেছি ।
পলকে কে জানে এ ব্যথা সে আনে
চায় না সে কাছে আসিতে ।।

বাংলিশ/Banglish

Oi jhiri jhiri piyaler kunje Oi gun gun moumachhi gunje, Sei se bonchhay pakhi je gaan gaay Mon je chay setha hasite. Akasher oi dure nil rong legeche Ontore aji mor e ki sur jegeche. Janina ke dake olokhe se thake Shudhu se sara dey banshite. Tar-i poth cheye din jeno chole jay, E ki byatha peye hay. Mala hote phulguli jhore jete chay. Miṭhe ki ami tobe din shudhu gunechi Mone mone shopner mayajal bunechi. Poloke ke jane e byatha se ane Chay na se kache asite.

Discussion

Public comments for Oi Jhiri Jhiri Piyaler Kunje are available on the discussion page.

View discussion