ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন আরে ভাই নিতাই
ঐ যে গোবর্ধন গিরিরে অ নিতাই মনে মনে ভাবি তাই
মানসগঙ্গায় স্নান করিয়া রে অ নিতাই শ্যামকুণ্ডেতে যাই
রাধাকুণ্ডে ডুব দিয়ারে অ নিতাই তাপিত জীবন জুড়াই
ঐ নাকি কদম্ব তরুরে অ নিতাই যমুনা দেখিতে পাই
কথায় ত্ৰিভঙ্গ বাঁকা রে অ নিতাই কথা প্ৰেমমহী রাই
রসময় বৃন্দাবনে রে অ নিতাই সুখের সীমা নাই
শ্ৰীরাধারমণেরে অ নিতাই অন্তিমে শ্ৰীচরণ চাই
Discussion
Public comments for Oi Naki Re Sribrindabon Are Bhai Nitai are available on the discussion page.
View discussion