দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া
যে জানে পিরিতির বাও ঘুমাইয়া থাকে চাইয়া
কেশ ধরি জাগায় গো বন্ধে শিয়রে বসিয়া
জাগিয়া না পাইলাম তারে চোরা যায় পলাইয়া
আগে যদি জানতাম রে বন্ধু যাইবায় রে ছাড়িয়া
মাথার কেশ দুই ভাগ করিয়া রাখিতাম বান্ধিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
কুল গেল, কলঙ্ক রইল জগৎ ভরিয়া।
Discussion
Public comments for Dushi Hoilam Pran Shoi Kaliyar Lagiya are available on the discussion page.
View discussion