অপূর্ব কাহিনী মদিনা সুবর্ণের কারখানা
সুবৰ্ণে জড়িত পুরী সুবর্ণের অংগিনা।
মদিনার নিবাসী লোক পুরুষ কি জাননা
স্থানে স্থানে আরম্ভিল ইল্লাল্লাহু জপনা।
মিথ্যুকে না আছে লোক নিবাসিত মদিনা
কুকৰ্মেতে মতি নাই সত্যকর্মে ভাবনা।
পাছান পাছেতে কেহ করিতেছে সাধনা।
তাহলিল তাকরিয়ো হয় প্ৰেমভাবে দেওয়ানা।
শিতালং ফকিরে কয় না পুরিল কল্পনা
রওজা মোবারক মোর জিয়ারত হইল না。
Discussion
Public comments for Opurbo Kahini Modina Suborner Karkhana are available on the discussion page.
View discussion