ইয়া রাছুল আল্লাহ সেই দিনে তরাইও আমারে Ya Rasul Allah Sei Dine Taraio Amare

ইয়া রাছুল আল্লাহ সেই দিনে তরাইও আমারে।
যে দিন আমার যেতে হবে, পুলছেরাত রোজ হাশরে।

তোমার নামে দরুদ ভেজি, অন্ত পায়নি শরার কাজি
তুমি যার উপরে রাজি সেই জন তোমার নৌকায় চড়ে

দেখতে তব মুখের হাসি কত জনা জঙ্গলবাসি
তুমি দেখা দিলে আসি সে জনে দেখে তোমারে।

ওয়াছকরণী পাগল ছিল স্বপ্নে তোমার দিদার পেল।
আক্কাছ দাবীর ছলে রইল নবুয়ত দেখালে তারে

রজ্জব তোমায় দেখার আশে, পার ঘাটে রয়েছে বসে,
বেলা শেষে দেখ এসে যদি তোমার প্রাণে ধরে।।

বাংলিশ/Banglish

Ya Rasul Allah sei dine taraio amare. Je din amar jete hobe, pulcherat roj hashore. Tomar name dorud bheji, onto paini shorar kaji Tumi jar upore raji sei jon tomar noukay chore Dekhte tobo mukher hashi koto jona jongolbashi Tumi dekha dile ashi se jone dekhe tomare. Oachkoroni pagol chhilo shopne tomar didar pelo. Akkach dabir chhole roilo nobuyot dekhale tare Rojjob tomay dekhar ashe, par ghate royeche boshe, Bela sheshe dekho eshe jodi tomar prane dhore..

Discussion

Public comments for Ya Rasul Allah Sei Dine Taraio Amare are available on the discussion page.

View discussion