আল্লাহ আল্লাহ করে মন
আল্লাহ আল্লাহ করে
নাচন উঠিলো মনে
আল্লাহর নাম ধরে।।
আল্লাহ কই আল্লাহ কই
আল্লাহ আপন ঘরে
খুঁজিলে দেখিতে পাবে
স্বরুপের ভিতরে।।
সাঁকার হোক নিরাকার হোক
সে আপনার ভিতরে
খেলিতে চাহিলে খেলো
আপন কর্মসারে।।
আল্লাহ কেমন দেখেছে মন
স্পৃহা সহকারে
দিলেতে মিলাইয়া নাঈম
ডাকে আল্লাহ সুরে।।
Discussion
Public comments for Allah Allah Kore Mon are available on the discussion page.
View discussion