ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
এই দেশে কেন বা তুই আইলে।
প্রথম ফারুন মাসে আসিলে নবীন বেশে
ধনীরে ভালোবেসে গরিবরে কাঁদাইলে।
আছে যাদের টাকাকড়ি মেলায় যাবে তাড়াতাড়ি
গরিবের মাথায় বাড়ি পড়িয়া ভেজালে।
ঘরে বেটার খাওন নাই অতিথি আইল মেয়ের জামাই
কুলমানে দিতে ছাই বড়-ই সুযোগ পাইলে।
মেলা তোরে করি মানা এই বেশে তুই আর আসিস না
গরিবকে দুঃখ দিস না আবদুল করিম বলে।
Discussion
Public comments for Ore Mela Dite Jwala are available on the discussion page.
View discussion