Back to Library
Inspirational

ওরে নূতন যুগের ভোরে Ore Nutan Juger Bhore

Rabindranath Tagore

Ore Nutan Juger Bhore lyrics by Rabindranath Tagore (1937). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে॥

কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না
ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?।

যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে।

জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা,
অজানাকে বশ ক’রে তুই করবি আপন জানা।

চলায় চলায় বাজবে জয়ের ভেরী—
পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি॥

Read in Banglish
Ore, nutan juger bhore Dis ne somoy katiye britha somoy bichar kore. Ki robe ar ki robe na, ki hobe ar ki hobe na Ore hisabi, E songshoyer majhe ki tor bhabna mishabi? Jemon kore jhorna name durgom porbote Nirbhobonay jhap diye por ojaniter pothe. Jagbe totoi shokti jotoi hanbe tore mana, Ojanake bosh kore tui korbi apon jana. Choylay choylay bajbe joyer bheri— Payer begei poth kete jay, koris ne ar deri.

Related songs

More songs you may enjoy.

Resolute

Jodi Tor Bhabna Thake

যদি তোর ভাবনা থাকে

Rabindranath Tagore

"যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না। তবে তুই ফিরে যা-না। যদি তোর ভয় থাকে তো করি মানা॥"

Patriotic

Sarthak Janam Amar

সার্থক জনম আমার

Rabindranath Tagore

"সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মাগো, তোমায় ভালোবেসে॥"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Philosophical

Sadhan Ki Mor Ashon Nebe

সাধন কি মোর আসন নেবে

Rabindranath Tagore

"সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে? খাঁটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে॥"

Empowering

Sankocher Bihbolota Nijere Opoman

সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান

Rabindranath Tagore

"সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ। মুক্ত করো ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।"

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Discussion

Public comments for Ore Nutan Juger Bhore are available on the discussion page.

View discussion