ওরে স্রষ্টা যদি ভ্রষ্টা হইত, যাইত জগৎ ভেঙ্গে-চুরে
তুমি দোষী বল কারে
স্রষ্টায় করিয়া সৃষ্টি, তোমার হাতে দিল লিষ্টি
মিলাইয়া দেখ কুষ্টি কোন জনায় কি করে
ইচ্ছা জ্ঞান তোমারে দিয়ে অচল হইয়া পরে
ফুটবলের আকারে আছে যে যে ভাবে বেদায় তারে
ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্য করে হায়ার
খেলাতে করছে ইন্টার অতি জোরে জারে
চৈতন্য রেফারি হইয়া অফছাইট ফাউল ধরে
কেবা হারে কেবা জিতে তার বিচার মিটারে করে
ইতর ভদ্র মেথার মুচি, প্রভুর কাছে সবি শুচি
তবে কেন খোঁচাখুঁচি করে লোকাঁচারে
চোর কি সাধু নামের মধু উভয়ে পান করে,
বলা ভেমরুল, মৌমাছির দল, এক ফুলেতে আহার করে
আকাশেতে সূর্য উঠে বিশ্বব্যাপী কিরণ ছোটে
ঘটে মাঠে তটে পটে পাহাড়ে পাহাড়ে
কেহ কি আর বলতে পারে ভিন্ন বাসে কারে
সবার মন যোগাইয়া চলে যে যেভাবে ডাকছে তারে
নিষ্কলঙ্ক নিষ্কণ্টকে সম্রাটে কি লাটে কণ্ঠে,
চৌদ্দ পটে, নামটি রটে, অন্তরে বাহিরে।
বাউলকবি রশিদ বলে দোষেী যে কয় তারে
সেই পাপিষ্ঠ রাস্তা ভ্রষ্ট, হবে সে সৃষ্টির বাহিরে
Discussion
Public comments for Ore Sroshta Jodi Bhroshta Hoito are available on the discussion page.
View discussion