ওরো ও মনা-
মনা তুমি ভাবিয়া দেখছনি
আইছো একা যাইবা একা
কেউ নাই সঙ্গিনী।।
পাগল মন- ধন জন বাড়ি গাড়ি
কিছু যে নয় তোমারি
করে মিছা বাড়াবাড়ি
শেষে কিছু পাইবানি।।
পাগল মন- তুমি সুখের গান গাহিয়া
কী লাভ হবে দিন কাটাইয়া
একদিন যাবে সব ছাড়িয়া
সব হইবে বাতিনী।।
পাগল মন- আল্লাহ নবীর নাম লও
মুর্শিদ ওলির নাম লও
তাইতো বলিয়া দীনহীন
দিনহীনের বাণী।।
Discussion
Public comments for Oro O Mona are available on the discussion page.
View discussion