বাউল গানে মোর মন কেড়েছে
করে নিল আপনা
মনে চায় গাই সর্বদা বাউল গানা।।
বাউল গানের নাম করে
কে যেন ইশারা মারে
একটিবার চিনিতে তারে
মন হয়েছে দেওয়ানা।।
হৃদয়ে একতারা বাজে
বাজেরে সুরের বীণা
কে বাজায় কে বাজায় শুনি
নাঈমের মন মানে না।।
গান লিখি তাই বাউল গান
যে গানে মোর জুড়ায় পরাণ
যদি আসে মোর শ্যামচান
জুড়াবো মোর নয়নখানা।।
কত প্রেমিক গায় বাউল গান
কে করলো দয়ালের সন্ধান
নাঈমে উড়াইয়া নিশান
গানে গায় দয়াল একজনা।।
Discussion
Public comments for Baul Gane Mor Mon Kereche are available on the discussion page.
View discussion