Back to Library
Patriotic

ওসমানীর স্মৃতিচিহ্ন ওই ওসমানী উদ্যান Osmanir Smritichinho Oi Osmani Uddyan

Shah Abdul Karim

Read Osmanir Smritichinho Oi Osmani Uddyan in Bengali and Banglish transliteration.

Updated

Lyrics

ওসমানীর স্মৃতিচিহ্ন
ওই ওসমানী উদ্যান
যেখানে হয় বিজয়মেলা
গাই তখন বিজয়ের গান ॥

সেনাপতি আতাউল গনি
আছে যার নামের ধ্বনি
ডাকনাম ছিল ওসমানী
সিলেটের কৃতী সন্তান ॥

এই সোনার বাংলায় যখন
আসে পাকসেনার আক্রমণ
সাধারণ লোক ভাবে তখন
কী করে বাঁচিবে প্রাণ ॥

শেখ মুজিব ঘোষণা দিলেন
ওসমানী দায়িত্ব নিলেন
মুক্তিবাহিনী হলেন
মিলে হিন্দু-মুসলমান ॥

ওসমানীর নেতৃত্বে তাই
চলিল পাল্টা লড়াই
বলিতে মনে ব্যথা পাই
গেল লক্ষ লক্ষ প্রাণ ॥

করিম বলে, সাহস করে
বীরবাঙালি অস্ত্র ধরে
দীর্ঘ নয়মাস যুদ্ধ পরে
উড়িল বিজয়নিশান ॥

Read in Banglish
Osmanir smritichinho oi Osmani uddyan jekhane hoy bijoymela gai tokhon bijoyer gaan Senapati Ataul Gani ache jar namer dhoni daknam chhilo Osmani Sileter kriti sontan ei sonar Banglay jokhon ase paksenar akromon sadharon lok bhabe tokhon ki kore bachibe pran Sheikh Mujib ghoshona dilen Osmani dayitto nilen muktibahini holen mile Hindu-Musolman Osmanir netritte tai cholilo palta lorai bolite mone byatha pai gelo lokkho lokkho pran Karim bole, sahos kore birbangali ostro dhore dirgho noymash juddho pore urilo bijoynishan

Related songs

More songs you may enjoy.

Socially Conscious

Bolo Vote Dibo Aaj Kare

বলো ভোট দিব আজ কারে

Shah Abdul Karim

"বলো ভোট দিব আজ কারে? ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে ॥ যারা মোদের ভোট নিয়া ভোটের বলে নেতা হইয়া গরিবের খুন বিকাইয়া নিজের স্বার্থ করে"

Resilient

Haor Elakabasi Bhaibonera

হাওর এলাকাবাসী ভাইবোনেরা

Shah Abdul Karim

"হাওর এলাকাবাসী ভাইবোনেরা পাড়াগাঁয়ে বসত করি চৌদিকে সমস্যা ঘেরা ॥"

Joyful

Rojar Pore Ailo Khushir Eider Din

রোজার পরে আইল খুশির ঈদের দিন

Shah Abdul Karim

"রোজার পরে আইল খুশির ঈদের দিন যে-রোজার বদলা দিতে আল্লাহ নিজে রয় জামিন"

Inspirational

Shanto Mone Vote Dao Ebar

শান্ত মনে ভোট দাও এবার

Shah Abdul Karim

"শান্ত মনে ভোট দাও এবার দেশের জনগণ বহু সমস্যার পরে আসিয়াছে নির্বাচন ॥"

Nostalgic

Magh Falgun Chaitra Mashe Bhati Elakay

মাঘ ফাল্গুন চৈত্র মাসে ভাটি এলাকায়

Shah Abdul Karim

"মাঘ ফাল্গুন চৈত্র মাসে ভাটি এলাকায় আনন্দ মেলা হয় বিভিন্ন জায়গায় অধিকাংশ মেলা বসে দেবস্থানের কাছে এমনি এক দেবস্থান ধলগ্রামে আছে"

Melancholic

Deshe Ailo Vejailya Bonna

দেশে আইল ভেজাইল্যা বন্যা

Shah Abdul Karim

"দেশে আইল ভেজাইল্যা বন্যা কত ভেজাল বাড়াইল শেষ হয় না গইন্যা ॥"

Discussion

Public comments for Osmanir Smritichinho Oi Osmani Uddyan are available on the discussion page.

View discussion