কে বলে পাগল
সে যেন কোথায়,
রয়েছে কতই দূরে
মন কেন এতো কথা বলে।
কে বলে পাগল
সে যেন কোথায়,
রয়েছে কতই দূরে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এত কথা বলে।।
মনকে আমার যত চাইযে বোঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে,
মনকে আমার যত চাইযে বোঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে,
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।।
আমি বা কে আমার মনটা বা কে
আজও পারলাম না আমার মনকে চিনিতে,
আমি বা কে আমার মনটা বা কে
আজো পারলাম না আমার মনকে চিনিতে,
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।।
আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন,
আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন,
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।।
Discussion
Public comments for Pagol Mon Mon Re are available on the discussion page.
View discussion