তোরা তারে পাগল বলিস
পাগল তোদের পাগল বলে,
তোরা তারে পাগল বলিস
পাগল তোদের পাগল বলে,
বলিস না বলিস না আর।
জানতে চাই ..
কে কাটে ধারে, কে কাটে ভারে
কে কাটে ধারে, কে কাটে ভারে,
কে রাখালের বেখেয়ালে
ঘুরে ঘুরে গান হয়।
কার মনের ভেতরে, অনেক কথা
নীরব থাকে, চোখের জলে,
কে ভেবেছিলো ভুল
ভাবনাগুলো, অপ্রাসঙ্গিক কথা দিয়ে।
পাগল ..
নষ্ট হবে কষ্ট পাবে
নষ্ট হবে কষ্ট পাবে,
তাতে কার কিবা আসে যাবে
তাতে কার কিবা আসে যাবে।
সংগ্রামে সংগ্রামে যাচ্ছে জীবন
গভীর রাতে কান্না এলে,
মনোবাসনা পূর্ণ হবার
ইচ্ছে গুলো জন্ম নেবার,
অজুহাতে নষ্ট হবে,
নষ্ট হলে কষ্ট পাবে
নষ্ট হলে কষ্ট পাবে,
কষ্ট পেলে নষ্ট হবে।
তোরা তারে পাগল বলিস
পাগল তোদের পাগল বলে,
তোরা তারে পাগল বলিস
পাগল তোদের পাগল বলে,
বলিস না বলিস না আর।
Discussion
Public comments for Pagol are available on the discussion page.
View discussion