Back to Library
Philosophical

পাখী কখন যেন উড়ে যায় Pakhi Kakhon Jeno Ure Jay

Lalon Shah

Pakhi Kakhon Jeno Ure Jay lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

পাখী কখন যেন উড়ে যায়,
বদ হাওয়া লেগে খাঁচায়।

খাঁচার আড়া প’লো ধসে,
পাখী আর দাঁড়াবে কিসে?
এখন আমি ভাবি বসে,
সদা চমক জ্বরা বচ্ছে গায়।

কার বা খাঁচায় কার বা পাখী,
কার জন্যে বা ঝরে আঁখি।
(পাখী) আমারি আঙ্গিনায় থাকি,
আমারে মজাতে চায়।

(যেদিন) সুখের পাখী যাবে উড়ে,
খালি খাঁচা রবে পড়ে।
(সেদিন) সঙ্গের সাথী কেউ রবে না
লালন ফকির কেঁদে কয়।।

Read in Banglish
Pakhi kakhon jeno ure jay, Bod haowa lege khanchay. Khanchar ara polo dhose, Pakhi ar darabe kise? Ekhon ami bhabi bose, Sada chomok jwara boche gay. Kar ba khanchay kar ba pakhi, Kar jonne ba jhore ankhi. (Pakhi) amari anginay thaki, Amare mojate chay. (Jedin) sukher pakhi jabe ure, Khali khancha robe pore. (Sedin) songer sathi keu robe na Lalon Fakir kende koy.

Related songs

More songs you may enjoy.

Mystical

Haoyar Ghore Dom Atka Poreche

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

Lalon Shah

"হাওয়ার ঘরে দম আটকা পড়েছে কি অপরূপ কারখানা। শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে হাওয়া নির্বাণ হলে দম থাকে না।।"

Philosophical

Holam Nare Roshik Bheye

হলাম নারে রসিক ভেয়ে

Lalon Shah

"হলাম নারে রসিক ভেয়ে। না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে৷"

Devotional

Lalon Bole Sudha Naki

লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে

Lalon Shah

"লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে দয়াল হয় গুরু ওগো সততার মদ্রিছে।।"

Devotional

Loye Gurur Montro Chharo O Jontro

লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র

Lalon Shah

"লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র ঠিক হইয়া বও তরীর 'পর। প্রেমের বড়শি ফেলবি জলে খবরদার।।"

Devotional

Nobi Batunete Hoy Ochin

নবী বাতুনেতে হয় অচিন

Lalon Shah

"নবী বাতুনেতে হয় অচিন। নূর তাজেল্লা কাঁদেরে যেদিন৷ যারে বলি এই অটল নবী দীন দুনিয়ার যোগ মিশাইয়ে করেছেন খুবি"

Philosophical

Sada Mon Theko Re Huns

সদা মন থেকো রে হুঁস

Lalon Shah

"সদা মন থেকো রে হুঁস ধর মানুষ রূপ-নিহারে। আয়না আঁটা রূপের ছটা চিলেকোঠায় ঝলক মারে।।"

Discussion

Public comments for Pakhi Kakhon Jeno Ure Jay are available on the discussion page.

View discussion