পতিতপাবনী মা তারা ভবদারা ব্ৰহ্মময়ী গো।
অজ্ঞান বালকে ডাকি ভাববন্ধন বিমোহিত করুণাময়ীগো।
আমি অনিত্য সংসারে সুখে মত্ত
ভুলে ভুলে দিন যায় শ্ৰী পুত্রধনের মায়ায়
মোহের মদিরা পানে না চিন্তিলোম পরমতত্ত্ব
ত্রিতাপে তাপিত অঙ্গ অনুষঙ্গ হইল মা
মা গো মা বিনে সন্তানের দুঃখ কার কাছে কহি গো।
মিছে মায়ামোহে দেহ পরিপুর্ণ
এ তনু আপনা নয় রিপুর বশে রয়
আত্মবশে হইয়ে মাগো না চিস্তিলোম ধন
কহে শ্ৰী রাধারমণ এই নিবেদন মা
মাগো মা বিনে সন্তানের দুঃখ কার কাছে কহি গো।।
Discussion
Public comments for Patitapabani Ma Tara Bhabodara Brahmamayi Go are available on the discussion page.
View discussion