ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো
ওমা দে ফিরিয়ে মোর হারানিধি!
তুই দিয়ে নিধি নিলি কেড়ে
মা তোর এ কোন নিঠুর বিধি॥
বল মা তারা কেমন করে
নয়নতারা নিলি হরে,
দিলি মা হয়ে তুই শিশু বুকে
নিঠুর মরণ-সায়ক বিঁধি॥
তরু যেমন শিকড় দিয়ে তাহার মাটির মাকে
জড়িয়ে ধরে থাকে স্নেহের সহস্র সে পাকে;
মা গো তেমনি করে তাহার মায়া
আঁকড়ে ছিল আমার কায়া,
তারে নিলি কেন মহামায়া
শূন্য করে আমার হৃদি॥
Discussion
Public comments for Phiriye De Ma Phiriye De Go are available on the discussion page.
View discussion