ফুল বলে, ধন্য আমি মাটির ‘পরে,
দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে॥
জন্ম নিয়েছি ধূলিতে, দয়া করে দাও ভুলিতে,
নাই ধূলি মোর অন্তরে।
নয়ন তোমার নত করো,
দলগুলি কাঁপে থরো থরো।
চরণপরশ দিয়ো দিয়ো, ধূলির ধনকে করো স্বর্গীয়—
ধরার প্রণাম আমি তোমার তরে॥
Read Phool Bole Dhonyo Ami Matir Pore in Bengali and Banglish transliteration, from Chandalika.
Updated
1933
ফুল বলে, ধন্য আমি মাটির ‘পরে,
দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে॥
জন্ম নিয়েছি ধূলিতে, দয়া করে দাও ভুলিতে,
নাই ধূলি মোর অন্তরে।
নয়ন তোমার নত করো,
দলগুলি কাঁপে থরো থরো।
চরণপরশ দিয়ো দিয়ো, ধূলির ধনকে করো স্বর্গীয়—
ধরার প্রণাম আমি তোমার তরে॥
More songs you may enjoy.
শ্রাবণের ধারার মতো
Rabindranath Tagore
"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"
আঁধার এল ব’লে তাই
Rabindranath Tagore
"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
Rabindranath Tagore
"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে"
একি সুগন্ধহিল্লোল বহিল
Rabindranath Tagore
"একি সুগন্ধহিল্লোল বহিল আজি প্রভাতে, জগত মাতিল তায়॥ হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায়॥"
সন্ন্যাসী
Rabindranath Tagore
"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
Rabindranath Tagore
"সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥ মেঘের কলস ভ'রে ভ'রে প্রসাদবারি পড়ে ঝ'রে,"
Discussion
Public comments for Phool Bole Dhonyo Ami Matir Pore are available on the discussion page.
View discussion