শ্রাবণের ধারার মতো Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।।
পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে-
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।
নিশিদিন এই জীবনের সুখের ‘পরে দুখের ‘পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে ।।

যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে ।
যা-কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবনহারা,
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা ।
নিশিদিন এই জীবনের তৃষার ‘পরে, ভুখের ‘পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে ।।

বাংলিশ/Banglish

Sraboner dharar moto poruk jhore, poruk jhore Tomari surti amar mukher ‘pore, bukher ‘pore .. Purober alor sathe poruk prate dui noyane- Nishither ondho-kare gobhir dhare poruk prane . Nishidin ei jiboner sukher ‘pore dukher ‘pore Sraboner dharar moto poruk jhore, poruk jhore .. Je shakhay phul phote na, phol dhore na ekebare, Tomar oi badol-baye dik jagaye sei shakhare . Ja-kichu jirno amar, dirno amar, jibonhara, Tahari store store poruk jhore surer dhara . Nishidin ei jiboner trishar ‘pore, bhukher ‘pore Sraboner dharar moto poruk jhore, poruk jhore ..

Discussion

Public comments for Sraboner Dharar Moto are available on the discussion page.

View discussion