ফুলে ঢাকা পাখী ডাকা সকালটা Phule Dhaka Pakhi Dhaka Sakalta

ফুলে ঢাকা পাখী ডাকা সকালটা,
এই তুলি দিয়ে রঙ করা সকালটা
পটে আঁকা ছবি হয়ে গেছে,
তাই দেখে মন যেন কবি হয়ে গেছে ।।

রেশমি রোদের ওই মাধুরী
ছোঁয়া আনে প্রাণে যেন যাদুরই ।
ফুটে থাকা ফুলগুলো তোমারই
সুন্দর হাসি হয়ে গেছে
তোমারই সেই কথাগুলো
ভ্রমরের গুঞ্জনে বাঁশি হয়ে গেছে ।।

সুর বলে এ আবেশ মুছোনা
পূর্ব রাগের এতো সূচনা
খুশী যেন উড়ে চলা এক ঝাঁক
পাখীদের পাখা হয়ে গেছে
দুচোখের অঙ্গনে বর্ণালি
স্বপ্ন আঁকা হয়ে গেছে ।।

বাংলিশ/Banglish

Phule dhaka pakhi daka sakalta, Ei tuli diye rong kora sakalta Pote aka chhobi hoye geche, Tai dekhe mon jeno kobi hoye geche. Reshmi roder oi madhuri Chhoya ane prane jeno jadur-i. Phute thaka phulgulo tomari Sundor hasi hoye geche Tomari sei kothagulo Bhromorer gunjone bashi hoye geche. Sur bole e abesh muchhona Purbo rager eto suchona Khushi jeno ure chola ek jhak Pakhider pakha hoye geche Duchokher ongone bornali Sopno aka hoye geche.

Discussion

Public comments for Phule Dhaka Pakhi Dhaka Sakalta are available on the discussion page.

View discussion