Back to Library
Romantic

ফুলের কানে ভ্রমর আনে স্বপ্নভরা সম্ভাষণ Phuler Kane Bhromor Ane

Sandhya Mukherjee

Phuler Kane Bhromor Ane lyrics by Sandhya Mukherjee (1954). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

ফুলের কানে ভ্রমর আনে
স্বপ্ন ভরা সম্ভাষণ
এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ।
দখিন হাওয়া এলো ওই বন্ধু হয়ে
তাই কি আজ
কণ্ঠ আমার জড়িয়ে ধরে
জানায় শুধু আলিঙ্গন।।

ওই যে বনফুলের বন দোলে
তাই কি আমারই মন দোলে
দোলে গো মন দোলে
পথিক পাখি যায় উড়ে যায়
কোন্‌ সে দূরে যায় গো যায় ।
মুগ্ধ প্রাণে যায় যে এঁকে
পাখার ছায়ায় আলিম্পন ।।

আজ আমার কণ্ঠ ভরে সুর এলো
আর কাছে আরো আপন হয়ে দূর এলো ।
নতুন করে তাই যেন গো
আজ নিজেরে পাই গো পাই,
প্রাণে আমার পরশছোঁয়ায়
কি সুখ পাওয়ার শুভক্ষণ ।।

Read in Banglish
Phuler kane bhromor ane Swapno bhora sambhashon Ei ki tobe basanteri nimantron. Dokhin hawa elo oi bondhu hoye Tai ki aj Kontho amar joriye dhore Janay shudhu alingon.. Oi je bonophuler bon dole Tai ki amari mon dole Dole go mon dole Pothik pakhi jay ure jay Kon se dure jay go jay. Mugdho prane jay je enke Pakhar chayay alimpon.. Aj amar kontho bhore sur elo Ar kache aro apon hoye dur elo. Notun kore tai jeno go Aj nijere pai go pai, Prane amar porosh-choway Ki sukh paoyar shubhokhon..

Related songs

More songs you may enjoy.

Romantic

Phaguner Daak Elo Je

ফাগুনের ডাক এলো যে

Sandhya Mukherjee

"ফাগুনের ডাক এলো যে তারই সাড়া পাই আমি তারই সাড়া পাই ।। রঙের মাধুরী নিয়ে ফুলেরা সেজেছে"

Romantic

Jodi Bhul Kore Bhul Madhur Holo

যদি ভুল করে ভুল মধুর হল

Sandhya Mukherjee

"যদি ভুল করে ভুল মধুর হল মন কেন মানে না, কেন একটু ছোঁয়া দোলায় আমায় কেউ তো জানে না।"

Melancholic

Hoyto Kichui Nahi Pabo

হয়তো কিছুই নাহি পাব

Sandhya Mukherjee

"হয়তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো ।। যদি ওগো কাঁদে মোর ভীরু ভালোবাসা জানি তুমি বুঝবেনা কভু তারই ভাষা"

Romantic

Sorome Jorano Ankhi

সরমে জড়ানো আঁখি মুখপানে মেলে রাখি

Sandhya Mukherjee

"সরমে জড়ানো আঁখি মুখপানে মেলে রাখি, বল কিছু আমি শুনি— আবেশে হৃদয় পাবার মোহে"

Romantic

Madhu Malati Dake Ay

মধুমালতী ডাকে আয়

Sandhya Mukherjee

"মধু মালতী ডাকে আয় ফুল ফাগুনের এই খেলায়। যূথী কামিনী কত গাঁথা গোপনে বলে মলয় আয় আয়॥"

Romantic

Matite Chandramallika Akashe Chandrakala

মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা

Sandhya Mukherjee

"মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা, পৃথিবী যখন ঘুমায় তাদের শুরু হয় কথা বলা।"

Discussion

Public comments for Phuler Kane Bhromor Ane are available on the discussion page.

View discussion