যদি ভুল করে ভুল মধুর হল
মন কেন মানে না,
কেন একটু ছোঁয়া দোলায় আমায়
কেউ তো জানে না।
আজ হারিয়ে যেতে তবে কিসে বাধা
যদি এ ভুল হল গো ভালো,
আঁধারে সে আলো।
আহা তাই এ বাঁশী খুঁজে পায় কি হাসি
সুরে আজ পড়ে সে বাঁধা,
তবে ফাগুন কেন দেখেও আমায়
কাছে তার টানে না।
কেন সে আমায় আজ এমন করে
ডাক দিয়ে ঐ যায়,
তারি সুরে হৃদয় আমার
ব্যাকুল হতে চায়।
এই একটু খুশি এই একটু নেশা
কেন ভোলালো আমায়,
আর দোলালো আমায়।
বল একি মায়া মোর আঁখিছায়া
স্বপ্নে যেন মেশা,
তবু আমায় দেবার হৃদয় নিয়ে
কেন যে মালা আনে না।
Discussion
Public comments for Jodi Bhul Kore Bhul Madhur Holo are available on the discussion page.
View discussion