Back to Library
Playful

পিরিত পিরিত পোকা Pirit Pirit Poka

Nakash Aziz

Read Pirit Pirit Poka in Bengali and Banglish transliteration, from Pirit Pirit Poka.

Updated

Release

2024

গীতিকার
রাজা চন্দ
কণ্ঠশিল্পী
নকশ আজিজ
ধরণ
আধুনিক
Lyrics

হে আলুক ফুলুক কাটে তালুক
লাল পেড়ে তার শাড়ী,
সান বাঁধানো পুকুর পাড়ে
পিরিত বেলোয়ারী।

ও.. হে আলুক ফুলুক কাটে তালুক
লাল পেড়ে তার শাড়ী,
সান বাঁধানো পুকুর পাড়ে
পিরিত বেলোয়ারী।

সচরাচর পাইনা দেখা
এলোচুলে একা একা,
ভর দুপুরে, জল নূপুরে
কাঁচা ডুমুর থোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা ..

হো.. ও চোখে ভালোবাসা
নেশাতুর সর্বনাশা,
বোঝেনা কোনো ভাষা নাগাল পেতে চায়।
জানি তুই দিবি না মন
তবু চাই যখন তখন,
কেন তুই ছেটাস লবন আমার কাটা ঘায়?

মন হলো তাই অভিমানী
আয়না করে রাখবো রানী,
মুচকি হেসে বলবি জানি
আমায় একটা বোকা।
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা ..

হো.. গাঙে তুই নাও ভেড়ালে
ফাঁসে মন সোহাগ জালে,
কে কখন কার কপালে হিসেব নিকেশ নাই।
আমি খাই হাবুডুবু
পিরিতের বাস্তুঘুঘু,
ছুঁয়ে দেখ এতটুকু কেমন বর্তে যাই।

সচরাচর পাইনা দেখা
এলোচুলে একা একা,
ভর দুপুরে, জল নূপুরে
কাঁচা ডুমুর থোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা ..

Read in Banglish
He aluk phuluk kate taluk Lal pere tar shari, Shan badhano pukur pare Pirit beloyari. O.. he aluk phuluk kate taluk Lal pere tar shari, Shan badhano pukur pare Pirit beloyari. Shochorachor paina dekha Elochule eka eka, Bhor dupure, jol nupure Kancha dumur thoka, Mathay khali kilbil kore Pirit pirit poka, Mathay khali kilbil kore Pirit pirit poka .. Ho.. o chokhe bhalobasha Neshatur shorbonasha, Bojhena kono bhasha nagal pete chay. Jani tui dibi na mon Tobu chai jakhon takhon, Keno tui shetas lobon amar kata ghay? Mon holo tai obhimani Ayna kore rakhbo rani, Muchki heshe bolbi jani Amay ekta boka. Mathay khali kilbil kore Pirit pirit poka, Mathay khali kilbil kore Pirit pirit poka .. Ho.. gange tui nao bherale Phanshe mon shohag jale, Ke kokhon kar kopale hisheb nikhesh nai. Ami khai habudubu Piriter bastughughu, Chunye dekh etotuku kemon borte jai. Shochorachor paina dekha Elochule eka eka, Bhor dupure, jol nupure Kancha dumur thoka, Mathay khali kilbil kore Pirit pirit poka, Mathay khali kilbil kore Pirit pirit poka ..
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Discussion

Public comments for Pirit Pirit Poka are available on the discussion page.

View discussion