পিরিতে মজাইল মোরে বন্ধু শ্যামরায়
বন্ধের বাঁশির ডাকে আমার ঘরে রওয়া দায়।।
বন্ধু আমার হংস রূপে জালেতে ভাসিয়া যায়
আলগা থাকি কাল নাগে ছুব মারিল রাঙা পায়।।
সর্পের বিষ বারিতে লামে প্রেমের বিষে উজান ব্যায়
উজা বৈদ্যের নাইরে সাধ্য কারিয়া সে বিষ লামায়।।
এক উঝায় লাড়েচাড়ে আর উঝায় চায়
ঝারিতে না লামে বিষ ফিরিয়া উজান বায়।।
ভাইবে রাধারমণ বলে এখন আমার কি উপায়
বিষে অঙ্গ ঝরকার প্রাণ রাখা হইল দায়।।
Discussion
Public comments for Pirite Mojailo More Bondhu Shyamray are available on the discussion page.
View discussion