পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে
বন্ধু বিনে একা আমি পারি না আর রইতে
প্রথম পিরিতের কালে থাকতাম দূরে দূরে
তখন আমি ছিলাম ভালো বসে আপন ঘরে
সাধে সাধে ঠেকছি ফাঁদে উপায় কিবা করি
এখন কি আর ভুলতে পারি মন করেছে চুরি
জাতি-কুল-যৌবন দিলাম লোকের হইলাম বৈরী
মনে লয় তার সঙ্গে যাইতাম ঠেকছি হইয়া নারী
উড়াইল পিঞ্জিরার পাখি রাখিতে না পারি
করিম কয় মরণ ভালো দেখে যদি মরি
Discussion
Public comments for Poran Kande Bondhuar Pane Chaite are available on the discussion page.
View discussion