প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া
ধরা গো ধর গো তারে চোরা যায় পলাইয়া।।
মাইরো না গো ঐ চোরারে বাঁশি লিও কাড়িয়া
পাছের মধ্যে বকা কুরি সব সখী মিলিয়া।
বাইন্দা আন ঐ চেগারারে রাধার বসন দিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
তে রাধার প্ৰেমে বান্ধা চিকন কালিয়া
Discussion
Public comments for Pranbondhu Koi Go Sokhi are available on the discussion page.
View discussion