প্রাণে খুশির তুফান উঠেছে।
ভয়-ভাবনার বাধা টুটেছে ॥
দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে
উধাও হয়ে হৃদয় ছুটেছে ॥
হেথায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা,
দুয়ার ভেঙে সবাই জুটেছে।
যতন করে আপনাকে যে রেখেছিলেম ধুয়ে মেজে,
আনন্দে সে ধুলায় লুটেছে ॥
Read Prane Khushir Tufan Uthechhe in Bengali and Banglish transliteration, from Geetimalya.
Updated
1913
প্রাণে খুশির তুফান উঠেছে।
ভয়-ভাবনার বাধা টুটেছে ॥
দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে
উধাও হয়ে হৃদয় ছুটেছে ॥
হেথায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা,
দুয়ার ভেঙে সবাই জুটেছে।
যতন করে আপনাকে যে রেখেছিলেম ধুয়ে মেজে,
আনন্দে সে ধুলায় লুটেছে ॥
More songs you may enjoy.
আজিকে এই সকালবেলাতে
Rabindranath Tagore
"আজিকে এই সকালবেলাতে বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে।। আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে,"
সে দিনে আপদ আমার যাবে কেটে
Rabindranath Tagore
"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"
আছে দুঃখ, আছে মৃত্যু
Rabindranath Tagore
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"
অগ্নিবীণা বাজাও তুমি
Rabindranath Tagore
"অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে ! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ।।"
অগ্নিশিখা, এসো এসো
Rabindranath Tagore
"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"
আগুনে হল আগুনময়
Rabindranath Tagore
"আগুনে হল আগুনময় । জয় আগুনের জয় ।। মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক-না পুড়ে, মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয় ।।"
Discussion
Public comments for Prane Khushir Tufan Uthechhe are available on the discussion page.
View discussion