তোমারি নাম বলব নানা ছলে Tomari Nam Bolbo Nana Chole

তোমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন মনের ছায়াতলে ॥

বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়,
বলব মুখের হাসি দিয়ে, বলব চোখের জলে ॥

বিনা প্রয়োজনের ডাকে ডাকব তোমার নাম,
সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম।

শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে ॥

বাংলিশ/Banglish

Tomari naam bolbo naana chhale, Bolbo eka bose aapan moner chhayatale. Bolbo bina bhaashay, bolbo bina aashay, Bolbo mukher haashi diye, bolbo chhokher jale. Bina proyojoner daake daakbo tomar naam, Sei dake mor shudhu shudhui purbe monoskam. Shishu jemon maake naamer neshay dake, Bolte paare ei shukhetei mayer naam se bole.

Discussion

Public comments for Tomari Nam Bolbo Nana Chole are available on the discussion page.

View discussion