যখন রঙিন ছবিগুলো
চোখে জ্বালা ধরায়
খুঁজে পাবে আমায় মনোক্রমে
তোমার আঙ্গুল ফাঁকে দেখি স্বপ্ন ঘর বাঁধা
ভাঙ্গা এক মনের প্রতিক্রমে
তুমি গল্প হয়ে থাকলেও আমারই থেকো
অল্প করে থাকলেও আমারই থেকো
প্রেম নাই বা হলো ক্ষতি নেই
প্রেম নাই বা হলো ক্ষতি নেই
পড়েছো নজরে একেছো শহরে ব্যথাদের স্বরলিপি
কেন যে সাজালে পড়ে থাকা যত স্তূপকার স্মৃতিটি
যখন ক্যামেরায় দেখা দিয়েছো চরিত্র হয়ে থেকো
পাপ পুণ্যের মাঝেও পবিত্র হয়ে থেকো
প্রেম নাই বা হলো ক্ষতি নেই
প্রেম নাই বা হলো ক্ষতি নেই
হাঁটতে হাঁটতে কখনো কোন সময় হবো ক্লান্ত জানো তো
অভাবে প্রেম হারাবেই হব দুজনে বিভ্রান্ত জানো তো
তখন গল্প হতে চাইলে আমারই থেকো
অল্প করেই থাকলে আমারই থেকো
প্রেম নাই বা হলো ক্ষতি নেই
হ্যাঁ প্রেম নাই বা হলো ক্ষতি নেই
যখন রঙিন ছবিগুলো
চোখে জ্বালা ধরায়
খুঁজে পাবে আমায় মনোক্রমে
Discussion
Public comments for Prem Nayi Ba Holo are available on the discussion page.
View discussion