ও.. হৃদপাখি, ও.. হৃদপাখি
বদলাতে চাও বাড়ি,
যত্ন পেলে মেনে নেবো
সুখের ছাড়াছাড়ি,
যত্ন পেলে মেনে নেব
সুখের ছাড়াছাড়ি।
হৃদপাখি যে আমার নেই আর
ধরেছে পিরিতি কারবার,
আটকালে সে করে অত্যাচার
ও ও.. হৃদপাখি, বদলাতে চাও বাড়ি
যত্ন পেলে মেনে নেবো,
সুখের ছাড়াছাড়ি।
আঁচড় মেরে মেরে করে
ঘর দেয়ালে কালশিটে,
এই হৃদ-আকাশের প্রেম যেন
তুফান ভরা কলসীতে।
এ.. ও.. হো হো ..
হৃদপাখি খোঁজে পথ পালাবার
মশাল খোঁজে ঘর জ্বালাবার,
আমায় সে আপন মানে না
ও.. হৃদপাখি, বদলাতে চাও বাড়ি,
যত্ন পেলে মেনে নেবো,
সুখের ছাড়াছাড়ি,
ও.. হৃদপাখি রে হৃদপাখি।
Discussion
Public comments for Hridpakhi are available on the discussion page.
View discussion