প্ৰেম সিন্ধু উথলিল অদ্বৈত হুঙ্কারে
গৌরাঙ্গ দেশে আসিল
সঙ্গে নিত্যানন্দ প্ৰেমবন্যায় জগৎ ভাসিল
ভক্তি মেঘ রামানন্দ স্বরূপ জগদানন্দ
স্থাবর জঙ্গাম হইতে পতঙ্গ সব ভাসিয়ে গেল
হরিনামামৃত জলে আঙিনায় তরঙ্গ খেলে
গৌরাচান্দের এমনি নিলে প্ৰেমজলে জগৎ ডুবিল
পতিত পাষণ্ডী অধম পাষণ্ডী কেহ বাকি না রহিল
জলে করল সর্বনাশ গেল ধনমানের আশ
কঠিন হইল গৃহে বাস জলে উদাসী করিল
শ্ৰী রাধারমণকে এবার জলে না ছইল
Discussion
Public comments for Prem Sindhu Uthalilo Adwaita Humkare are available on the discussion page.
View discussion